×

সিলেট

সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলা, আদালতে আরিফ-বাবর-গৌছ

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট থেকে

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পিএম

সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলা, আদালতে আরিফ-বাবর-গৌছ

ছবি : ভোরের কাগজ

সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের ওপর গ্রেনেড হামলা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমান প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে তার হাজিরা প্রদান করেন। একই মামলায় আদালতে হাজির হন হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান সরকার দলীয় হুইপ জি কে গৌছ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

আরো পড়ুন : গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয় : চিফ প্রসিকিউটর

মামলার আসামি পক্ষের আইনজীবী এটিএম ফয়েজ জানান, ২০০৪ সালের ২১ জুন দুপুরে দিরাই বাজারে একটি সমাবেশ চলাকালে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে। ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত। নৃশংস ওই হামলায় ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত ২৯ জন গুরুতর আহত হন।

তিনি আরো জানান, এদিন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এ সময় আসামিরা কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেদের বক্তব্য তুলে ধরে আত্মপক্ষ সমর্থন করেন। উভয় পক্ষের শুনানি ও আসামিদের পরীক্ষা শেষে আদালত আগামী ২১ এপ্রিল পরবর্তী যুক্তিতর্কের তারিখ নির্ধারণ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App