×

সিলেট

সিলেটে শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধের নোটিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পিএম

সিলেটে শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধের নোটিশ

ছবি : সংগৃহীত

সিলেটে তীব্র লোডশেডিংয়ের মধ্যে শনিবার (১৮ এপ্রিল) ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখার নোটিশ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিতরণ লাইন ও ট্রান্সফরমারের মেরামত এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি সোবহানীঘাট ফিডারের চালিবন্দর, কাস্টঘর, সোবহানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দররোডসহ আশপাশ এলাকা; ১১ কেভি কালীঘাট ফিডারের আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্টি, হর্কাস মার্কেট, লালদীঘিরপাড়, ডাকবাংলা রোড; ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের বুরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নওয়াগাঁও, সাদাটিকর; এবং ১১ কেভি মুক্তিরচক ফিডারের মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও আশপাশ এলাকায় এ সময় বিদ্যুৎ থাকবে না।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখও প্রকাশ করেছে বিউবো।

এদিকে, শুক্রবার ছুটির দিনেও সিলেটে একাধিকবার লোডশেডিংয়ের ঘটনা ঘটেছে। নগরীর সুবিদবাজার এলাকার বাসিন্দা মুহিবুর রহমান জানান, দিনের বেলায় কয়েক দফা বিদ্যুৎ চলে যায় এবং মাগরিবের পরও আবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। রাত পৌনে ৮টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

বিউবো সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন জানান, চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ শতাংশ লোডশেডিং হচ্ছে। বৈরী আবহাওয়া ও বৈশ্বিক পরিস্থিতির কারণে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধে লেবানন 'ক্ষতিগ্রস্ত' হয়েছে: সিরিয়ার রাষ্ট্রপতি

যুদ্ধে লেবানন 'ক্ষতিগ্রস্ত' হয়েছে: সিরিয়ার রাষ্ট্রপতি

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করছে সরকার

শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করছে সরকার

ইসলামাবাদকে ইরানের ধন্যবাদ

ইসলামাবাদকে ইরানের ধন্যবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App