আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৩ এএম
ছবি : সংগৃহীত
শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেট ও সুনামগঞ্জের একাধিক এলাকায়।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্রান্সফর্মার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১১ কেভি ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এই সময়ে চালিবন্দর, কাষ্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দরবাজার, আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদীঘিরপাড়, ডাকবাংলা রোড, বুরহান উদ্দিন মাজার এলাকা, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচকসহ বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন থাকবে।
আরো পড়ুন : ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত যুবক
নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে কাজ চলাকালীন সময়ে সহযোগিতা কামনা করেন।
এদিকে, সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ট্রাফিক পয়েন্ট থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত চার লেনে উন্নয়ন কাজের অংশ হিসেবে নতুন বাসস্ট্যান্ড থেকে বিজিবি পর্যন্ত ৩৩ কেভি লাইনের তার অপসারণ কাজ চলবে। এ কারণে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
