×

সিলেট

সিলেটে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৩:০১ পিএম

সিলেটে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

ছবি: সিলেটে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এই কর্মসূচির উদ্বোধন করেন বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “বর্তমান সরকার জনস্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। পরিকল্পিত টিকাদান কার্যক্রমের ফলে দেশে হামের প্রকোপ দ্রুতই কমে আসবে।”

তিনি আরও জানান, সিলেটে শিগগিরই একটি ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে। স্বাস্থ্যসেবা নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের অসন্তোষ দূর করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে সামাজিক বৈষম্য কমানোর লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “ক্যাম্পেইন সফল করতে সিটি কর্পোরেশনের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও প্রচার কার্যক্রম চালানো হয়েছে।” তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, কোনো ধরনের গুজবে কান না দিয়ে শিশুদের টিকা নিশ্চিত করতে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এবং সভাপতিত্ব করেন সহকারী পরিচালক ডা. নূরে আলম শামীম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. সুফি মো. খালিদ বিন লুৎফুর, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, ইউনিসেফের ফিল্ড অফিস প্রধান মির্জা ফজলে এলাহী এবং সিসিকের সচিব মো. আশিক নূরসহ অন্যান্যরা। বক্তারা শিশুদের শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে এই টিকাদান ক্যাম্পেইন সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বরের রোগীকে জলাতঙ্ক ভ্যাকসিন, চিকিৎসক বদলি

জ্বরের রোগীকে জলাতঙ্ক ভ্যাকসিন, চিকিৎসক বদলি

বিএনপির সংরক্ষিত নারী এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

বিএনপির সংরক্ষিত নারী এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

শিক্ষকতার পাশাপাশি ‘কাজি’, ২৯ শিক্ষককে শোকজ

শিক্ষকতার পাশাপাশি ‘কাজি’, ২৯ শিক্ষককে শোকজ

দেশজুড়ে বাড়ছে তাপপ্রবাহ, ৪০ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা

দেশজুড়ে বাড়ছে তাপপ্রবাহ, ৪০ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App