×

সিলেট

সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, দ্রুত পাকা ধান কাটার অনুরোধ পাউবোর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১০:২০ পিএম

সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, দ্রুত পাকা ধান কাটার অনুরোধ পাউবোর

ছবি : সংগৃহীত

উজান এলাকায় টানা বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, বাউলাইসহ অন্যান্য নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার হাওরাঞ্চলে আগাম বন্যার শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ পরিস্থিতিতে যেসব জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে, সেগুলো দ্রুত কেটে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী-১ মো. মামুন হাওলাদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চল ও সুনামগঞ্জ অঞ্চলে উজান থেকে নেমে আসা পানির চাপ এবং টানা বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে আগামী কয়েক দিনের মধ্যে আগাম বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এছাড়া হাওরাঞ্চলের ভেতরে বৃষ্টির কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ার আশঙ্কাও রয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে কৃষকদের উদ্দেশে নির্দেশনা দেওয়া হয়েছে, যেসব জমির ধান প্রায় ৮০ শতাংশ পেকে গেছে, সেগুলো দ্রুত কেটে ফেলার জন্য।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দুই-তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং এরপর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আগাম সতর্কতা হিসেবে কৃষকদের ধান দ্রুত কেটে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, প্রকৃতি এবার কৃষকদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। যেসব জমির ধান প্রায় পাকা অবস্থায় রয়েছে, সেগুলো দ্রুত কাটার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি শ্রমিক সংকট মোকাবিলায় ৬২৭টি কম্বাইন হারভেস্টার ও ১৪৬টি রিপার দিয়ে ধান কাটার কাজ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App