×

সিলেট

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ওয়ানডে সিরিজের হার ভুলে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে ঘুরে দাঁড়াতে প্রস্তুত বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সোমবার দুপুরে সিরিজ শুরুর আগে দুই দলের অধিনায়ক ট্রফি উন্মোচন করেন। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

ওয়ানডে সিরিজে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পরও ২-১ ব্যবধানে হারতে হয় নিগার সুলতানা জ্যোতির দলকে। তবে এবার সংক্ষিপ্ত সংস্করণে ভুলগুলো শুধরে নতুন করে শুরু করতে চায় বাংলাদেশ।

ট্রফি উন্মোচন শেষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, পরিসংখ্যান নয়, মাঠে ভালো ক্রিকেট খেলেই সিরিজ জিততে চান তারা।

অন্যদিকে শ্রীলঙ্কা নারী দলের অধিনায়ক চামারি আতাপাত্তু বাংলাদেশের শক্তিকে সম্মান জানালেও নিজেদের সাম্প্রতিক ফর্ম ও নতুন খেলোয়াড়দের পারফরম্যান্সে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল ও ২ মে একই ভেন্যু সিলেটে। তবে দুই দলের জন্যই বড় দুশ্চিন্তার বিষয় হয়ে উঠতে পারে বৃষ্টির শঙ্কা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদ্মা ডিপোর টার্মিনাল থেকে ১০ ব্যারেল জ্বালানি তেল জব্দ

পদ্মা ডিপোর টার্মিনাল থেকে ১০ ব্যারেল জ্বালানি তেল জব্দ

বিদ্যুৎ নেই, জেনারেটর-আইপিএস অকেজো: মোবাইলের আলোয় চলছে চিকিৎসা

বিদ্যুৎ নেই, জেনারেটর-আইপিএস অকেজো: মোবাইলের আলোয় চলছে চিকিৎসা

রেকর্ড গড়ে বাংলাদেশের জয়

রেকর্ড গড়ে বাংলাদেশের জয়

পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস

মালদ্বীপ রাষ্ট্রদূতের সাক্ষাৎ পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App