×

সিলেট

দুর্ঘটনায় ৮ শ্রমিক নিহত

চালক ছিলেন ঘুমে, সহকারী চালাচ্ছিলেন গাড়ি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৪:৪৭ পিএম

চালক ছিলেন ঘুমে, সহকারী চালাচ্ছিলেন গাড়ি

ছবি: ভোরের কাগজ

সিলেটের দক্ষিণ সুরমায় তেলিবাজারে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় ট্রাকের চালক ঘুমে ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকচালক ঘুমিয়ে পড়ায় তার সহকারী গাড়ি চালাচ্ছিলেন।

আজ রোববার (৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই নারীসহ ৮ জন নিহত হন। নিহতরা নির্মাণশ্রমিক। পিকআপ ভ্যানে করে তারা কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

নিহতরা হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পলাশ ইউনিয়নের মুক্তিখলা গ্রামের আব্দুল গফফারের দুই ছেলে আজির উদ্দিন ও আমির উদ্দিন, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী, একই উপজেলার শেষস্তি গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি, দিরাই উপজেলার নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে মো. ফরিদুল, ধর্মপাশা উপজেলার সাবিরা গ্রামের ইদ্রিসের স্ত্রী নার্গিস, সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার সুজাত আলীর ছেলে মো. বদরুল আমীন এবং কোম্পানীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের কুঠির বিশ্বাসের ছেলে পান্ডব বিশ্বাস।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল রতিফ বলেন, ‘ড্রাইভার আছিল ঘুমো, আর হেলপার ইছল গাড়ি চালানিত।’ সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, পুলিশ ট্রাকচালকের সহকারীকে আটক করেছে। তিনি গাড়ি চালাচ্ছিলেন এমন কিছু পুলিশের জানা নেই। ট্রাক ও পিকআপ জব্দ করা হচ্ছে।

দুর্ঘটনার সময় ট্রাকের চালক ঘুমিয়ে পড়েছিলেন জানিয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের উপপরিচলাক মো. শফিকুল ইসলাম ভূঞা বলেন, ট্রাকের চালক কাঁঠাল নিয়ে সারারাত গাড়ি চালিয়ে এসেছেন। ভোরের দিকে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তদন্ত করার পর বিস্তারিত জানা যাবে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির জানান, মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্ত করা হবে। আহতদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

নূরুল ইসলাম বুলবুল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App