×

সিলেট

হাত-পা বেঁধে নিজ সন্তানকে হত্যা করলেন মা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:৩৪ পিএম

হাত-পা বেঁধে নিজ সন্তানকে হত্যা করলেন মা

ছবি: সংগৃহীত

পৃথিবীতে যে মানুষটির কাছে একটি সন্তান সবচেয়ে বেশি নিরাপদ ও সুরক্ষিত বোধ করে, তিনি হলেন মা। তবে সিলেটে ঘুমন্ত অবস্থায় দেড় বছরের কন্যাসন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে।

শুক্রবার (২২ মে) ভোরে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত নারীকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

নিহত শিশু হলেন- সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামের  আমির আলীর মেয়ে মায়মুনা জান্নাত তোহা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে আমির আলী ফজরের নামাজ পড়তে গ্রামের মসজিদে যাওয়ার সময় স্ত্রী সুবিনা জান্নাতকে ডেকে তোলেন। স্বামী মসজিদে চলে যাওয়ার পর পরই সুবিনা তাদের দেড় বছরের ঘুমন্ত কন্যাসন্তানকে হাত-পা বেঁধে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেন। এ সময় তিনি তার অপর সন্তানকেও হত্যার চেষ্টা চালান। তবে শিশুটি কোনোমতে প্রাণভয়ে দৌড়ে মসজিদে গিয়ে বাবাকে খবর দিলে এই নৃশংস ঘটনাটি প্রকাশ পায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘তিন সন্তানের মধ্যে মায়ুমা জান্নাত নামের শিশুটি ছিল সবার ছোট। ভোরে তার বাবা ফজরের নামাজ পড়তে গেলে মা তাকে গলা কেটে হত্যা করেন।’

তিনি আরো বলেন, ‘সুবিনা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন বলে তার স্বামী জানিয়েছেন। নিহত শিশুর সুরতহাল শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App