×

সিলেট

বৃষ্টির মধ্যেও সিলেটে ঈদের জামাতে জনস্রোত

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০১:২৫ পিএম

বৃষ্টির মধ্যেও সিলেটে ঈদের জামাতে জনস্রোত

ছবি : ভোরের কাগজ

বৃষ্টি উপেক্ষা করে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সিলেটে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। জেলা ও মহানগর এলাকায় ২ হাজার ৭০৬টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টায় মহানগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। জামাতের আগে বয়ান পেশ করেন মুফতি মাওলানা জুনেদ আহমদ আনসারী।

ঈদের প্রধান জামাতে অংশ নেন সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আরো পড়ুন : তুমুল বৃষ্টির মধ্যে শোলা‌কিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনা করা হয়।

মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। নগরীর বিভিন্ন এলাকায় ঈদের জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App