×

সিলেট

লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৯:৪৮ এএম

লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

ছবি : সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে লুডু খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার মুরাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে গ্রামের স্কুলবাড়ি এলাকায় কবির মিয়া ও নুর মিয়ার অনুসারীদের মধ্যে লুডু খেলা নিয়ে বাগবিতণ্ডা হয়। সেই বিরোধকে কেন্দ্র করে পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এরই জের ধরে শনিবার বিকেলে আবারও উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে স্থানীয় মুরুব্বি ও যুবকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন : খুলনায় একই পরিবারের তিনজনকে হত্যা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App