×

সিলেট

সিলেট

এবার হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৫:১৯ পিএম

এবার হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

ছবি: সংগৃহীত

সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণী নার্সের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত তরুণীর বয়স ছিল ২২ বছর।

তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফারি ইন্টার্ন হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে তিনি হামের উপসর্গে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে প্রথমে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরে রোববার দুপুরে তাঁকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান। তিনি বলেন, "হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।"

এ ঘটনায় স্বাস্থ্য বিভাগ ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরাও গভীর শোক প্রকাশ করেছেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App