×

সিলেট

নির্মাণ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ল রাস্তা ও গাইডওয়াল

Icon

সাইফুল ইসলাম সুমন, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:৪৮ পিএম

নির্মাণ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ল রাস্তা ও গাইডওয়াল

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ীতে একটি রাস্তার এইচবিবিকরণ (ডাবল ইটসলিং) ও গাইডওয়াল নির্মাণ প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে রাস্তা ধসে গেছে এবং গাইডওয়াল ভেঙে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণকাজে নানা অনিয়মের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত মেরামত করা না হলে সড়কটি জনসাধারণের উপকারের চেয়ে ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।

জানা গেছে, গ্রামীণ মাটির রাস্তা টেকসই করার লক্ষ্যে ‘হেরিং বোন বন্ডকরণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরে ৮৬ লাখ টাকা ব্যয়ে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহাপুর মাদ্রাসা থেকে শাহাপুরের আব্দুল মতিনের বাড়ির কাছে পুরোনো এইচবিবি রাস্তা পর্যন্ত এক কিলোমিটার সড়ক এইচবিবিকরণের কাজ পায় স্কাইলাইন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ৪ এপ্রিল স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু নির্মাণকাজের উদ্বোধন করেন। এরপর কাজ শুরু হলেও নির্মাণাধীন অবস্থায় সড়কের বিভিন্ন স্থানে ইটসলিং এলোমেলো হয়ে যায় এবং গাইডওয়াল ভেঙে পড়ে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

সরেজমিনে গিয়ে ভুক্তভোগী এলাকাবাসী জানান, ঠিকাদারের অনিয়মের কারণে কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে গাইডওয়াল ভেঙে পড়েছে এবং ইটসলিং উঠে গিয়ে দেবে গেছে। তাঁদের অভিযোগ, রাস্তার এইচবিবিকরণে বালুর পরিমাণ কম দেওয়া হয়েছে এবং যথাযথভাবে ড্রেসিং করা হয়নি। পাশাপাশি গাইডওয়ালের নির্মাণকাজও সিডিউল অনুযায়ী না হওয়ায় বিভিন্ন স্থানে ভাঙন, ফাটল ও ধস দেখা দিয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি সড়কটি পরিদর্শন করেছেন। কাজ এখনও চলমান রয়েছে এবং ভেঙে পড়া অংশগুলো দ্রুত মেরামতের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী প্রকৌশলী অভিজিৎ দে বলেন, রাস্তার পাশের বাসিন্দারা বাড়ির বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখেননি। ফলে রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে নিচের মাটি সরে গেছে। এতে গাইডওয়াল ও রাস্তার ক্ষতি হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৫ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার

ডুমুরিয়া ১৫ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার

ইলিশ উৎপাদন বৃদ্ধি ও রক্ষায় সচেতনতার আহ্বান

ইলিশ উৎপাদন বৃদ্ধি ও রক্ষায় সচেতনতার আহ্বান

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগ

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগ

নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবি, জাহাজ শ্রমিকদের মানববন্ধন

নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবি, জাহাজ শ্রমিকদের মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App