×

সিলেট

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:২২ এএম

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

ছবি : সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। পুলিশ একজনকে আটক করেছে।

সোমবার (১৫ জুন) দুপুর ও সন্ধ্যায় উপজেলার সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর ও আরিছপুর গ্রামের লোকজনের মধ্যে দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই গ্রামের মধ্যবর্তী একটি কবরস্থানের পাশের চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের ২০০ থেকে ২৫০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র, টেঁটা, রামদা, লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় ডুবাই বাজার এলাকায় দুই পক্ষ আবারও সংঘর্ষে লিপ্ত হয়।

আরো পড়ুন : চট্টগ্রামে ৫ থানার ওসি পরিবর্তন, ৮ পরিদর্শককে বদলি

সংঘর্ষে আদিত্যপুর গ্রামের সেলু মিয়া (৫৩) ও হেলাল মিয়া (৩৭) গুরুতর আহত হন। সেলু মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আহত হেলাল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুপুরের সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যার পর উভয় পক্ষের থানায় এসে বিষয়টি সমাধানের কথা থাকলেও পরবর্তীতে আবার সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

রামিসা হত্যা মামলা স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মান পেলেন মোদি

স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মান পেলেন মোদি

প্রতিকূলতার মধ্যেও ড্রয়ে বিশ্বকাপ শুরু ইরানের

প্রতিকূলতার মধ্যেও ড্রয়ে বিশ্বকাপ শুরু ইরানের

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App