×

সিলেট

বাণিজ্যমন্ত্রী

চীনের শুল্কমুক্ত সুবিধা বাণিজ্য ঘাটতি কমাতে বড় ভূমিকা রাখবে

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:২৮ পিএম

চীনের শুল্কমুক্ত সুবিধা বাণিজ্য ঘাটতি কমাতে বড় ভূমিকা রাখবে

ফাইল ছবি

প্রধানমন্ত্রীর চীন সফরের সুবাদে বাংলাদেশে বিপুল পরিমাণ চীনা বিনিয়োগ আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।শনিবার দুপুরে সিলেটে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, চীন ইতিমধ্যে বাংলাদেশের পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। একই সঙ্গে মিয়ানমার হয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চীনে পণ্য পৌঁছানো ও সেখান থেকে পণ্য আনার বড় সুযোগ তৈরি হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশ এখন চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার পথেই এগোচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

আজ শনিবার দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ২০২৬ সালে যোগদানকারী নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সততা বজায় রাখা এবং কর্মক্ষেত্রে দিকনির্দেশনামূলক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ দেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির শীর্ষ নেতারা, জ্যেষ্ঠ আইনজীবী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাণিজ্যমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের সঙ্গে দেশের বর্তমান বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App