×

সিলেট

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, দুজনের অবস্থা শঙ্কটাপূর্ণ

Icon

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:০২ পিএম

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, দুজনের অবস্থা শঙ্কটাপূর্ণ

ছবি: নিহত সাকিব আহমদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই সহপাঠী। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা-বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সাকিব আহমদ (১৬)। তিনি উপজেলার নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে। আহতরা হলেন রায়হান আহমেদ ওরফে রাহুল (১৬), তিনি ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে এবং জয় (১৬), তিনি লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে। তারা তিনজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও সহপাঠী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চলমান অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু মোটরসাইকেলযোগে জাফলং চা-বাগান এলাকায় ঘুরতে যায়। পরে রাধানগর বাজারে যাওয়ার পথে তাদের বহনকারী একটি পালসার মোটরসাইকেল দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে সাকিব আহমদ নিহত হন।

অপর দুই শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় সিলেট কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আরও দুইজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি আইনগতভাবে প্রয়োজনীয় প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মতিউরের অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ২১ জুলাই

ছাগলকাণ্ড মতিউরের অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ২১ জুলাই

রাত ১টার মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

রাত ১টার মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

ধর্ষণের অভিযোগ, একজনের গলা কেটে হত্যা

ময়মনসিংহ ধর্ষণের অভিযোগ, একজনের গলা কেটে হত্যা

তুরাগ নদে গোসল করতে নেমে প্রাণ গেল দুই স্কুল ছাত্রের

তুরাগ নদে গোসল করতে নেমে প্রাণ গেল দুই স্কুল ছাত্রের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App