×

সিলেট

হবিগঞ্জে চিকিৎসকের অবহেলায় সাপেকাটা রোগীর মৃত্যুর অভিযোগ

Icon

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:৫৬ পিএম

হবিগঞ্জে চিকিৎসকের অবহেলায় সাপেকাটা রোগীর মৃত্যুর অভিযোগ

ছবি : সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে জোনাকি আক্তার (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাসেবায় অবহেলার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত জোনাকি আক্তার ওই গ্রামের মানিক মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ির পাশের রান্নাঘর থেকে জ্বালানি কাঠ আনতে গেলে একটি বিষধর সাপ জোনাকিকে দংশন করে। পরে পরিবারের সদস্যরা তার পায়ে প্রাথমিকভাবে বাঁধন দিয়ে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।

স্বজনদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় সময়ক্ষেপণ করেন। তাদের দাবি, প্রয়োজনীয় অ্যান্টিভেনম প্রয়োগের আগেই জোনাকির মৃত্যু হয়।

ঘটনার পর চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহত শিশুর পরিবারের সদস্যরা।

তবে এ অভিযোগের বিষয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আমার একটা মাত্র বউ

সংসদে আইনমন্ত্রী আমার একটা মাত্র বউ

রানওয়ে ছাড়িয়ে যানবাহনে ধাক্কা কার্গো বিমানের, হতাহত বহু

রানওয়ে ছাড়িয়ে যানবাহনে ধাক্কা কার্গো বিমানের, হতাহত বহু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App