×

সিলেট

সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:২৩ এএম

সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। একই সময়ে ভারতের মেঘালয়েও ভারী বৃষ্টিপাত হওয়ায় উজানের পানির চাপ বেড়েছে, ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বন্যাপূর্বাভাস সেল এই তথ্য জানিয়েছে।

এর আগে বুধবার (৮ জুলাই) পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী তিনদিন সুরমা, কুশিয়ারার পানি বিপৎসীমা ছাড়িয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টির কথা জানিয়েছিল।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. ইমদাদুল হক বলেন, ‘সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি ৫১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৭.২০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। ছাতক পয়েন্টে ৪৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৮.১৭ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘লাউড়েড়গড় পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ওই পয়েন্টে ১১৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে ৮.৫ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এভাবে নদ নদীর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফকল্যান্ড থেকে ফুটবল! আবার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড

ফকল্যান্ড থেকে ফুটবল! আবার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ফের ইরানের বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র

ফের ইরানের বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র

দারিদ্র্যের গলি থেকে বার্সার রাজপ্রাসাদ: লামিন ইয়ামালের অবিশ্বাস্য গল্প!

দারিদ্র্যের গলি থেকে বার্সার রাজপ্রাসাদ: লামিন ইয়ামালের অবিশ্বাস্য গল্প!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App