×

সিলেট

শাহজালালের মাজারে দ্বিতীয়বারের মতো খোলা হলো দানবাক্স, চলছে গণনা

Icon

জাকারিয়া হোসেন জোসেফ,সিলেট

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:২৪ পিএম

শাহজালালের মাজারে দ্বিতীয়বারের মতো খোলা হলো দানবাক্স, চলছে গণনা

ছবি: ভোরের কাগজ

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স শনিবার দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে খোলা হয়েছে। সকাল থেকে মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে এই টাকা গণনার কাজ শুরু হয় এবং তা এখনো চলমান রয়েছে।

টাকা গণনার সময় উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ সংশ্লিষ্ট প্রশাসনের একাধিক প্রতিনিধি। প্রথমবার প্রকাশ্যে দানবাক্স গণনার ঠিক ১৯ দিনের ব্যবধানে আজ শনিবার আবারও এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। মাজারের আর্থিক ব্যবস্থাপনা তদারকিতে গঠিত উচ্চপর্যায়ের কমিটির তত্ত্বাবধানে এবারের গণনা পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।

এর আগে গত ১২ জুন তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলম মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় গত ১৮ জুন মাজারে নতুন চারটি দানবাক্স বসানো হয় এবং দীর্ঘদিনের ঐতিহ্যবাহী তিনটি দানের ডেগচি ও একটি দানবাক্স সিলগালা করা হয়।

পরবর্তীতে ২২ জুন প্রায় সাত শ বছরের প্রচলিত রীতি ভেঙে ঐতিহাসিক দানের ডেগচি ও দানবাক্স প্রথমবারের মতো প্রকাশ্যে খোলা হয়েছিল। প্রথম দিনের সেই গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গিয়েছিল এবং তার পাশাপাশি বিভিন্ন স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও মিলেছিল। প্রথমবার সংগৃহীত ওই অর্থ জেলা প্রশাসকের নামে সোনালী ব্যাংকে খোলা একটি নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে।

এদিকে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত ২৬ জুন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে স্বচ্ছ ও কার্যকর আর্থিক ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শাহজালাল মাজারে দানবাক্সের এই স্বচ্ছতা উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টতার জেরে সৃষ্ট বিতর্কের মুখে জেলা প্রশাসক সারওয়ার আলমকে সম্প্রতি সিলেট থেকে প্রত্যাহার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

আইজিসিএফের সেমিনার রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আমার একটা মাত্র বউ

সংসদে আইনমন্ত্রী আমার একটা মাত্র বউ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App