×

সিলেট

সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন আর নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:২৪ পিএম

সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন আর নেই

ছবি: সংগৃহীত

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন খসরু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)।

শনিবার (১১ জুলাই) বর্তমান সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী সামাজিক মাধ্যমে সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুর বিষয়টি জানিয়ে শোক প্রকাশ করেন।

শরফ উদ্দিন খসরু সিলেট-৬ আসনের দুইবারের সংসদ সদস্য ছিলেন। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে ৩৯ হাজার ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। ওই সময় আসনটিতে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৬০ হাজার ৬১০ ভোট এবং ভোটকেন্দ্র ছিল ১১৮টি। এরপর তিনি ১৯৯৫ সালে বিএনপিতে যোগদান করেন।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে এই আসন থেকে নির্বাচিত হন। ১৯৯৯ সালের শেষের দিকে আবারো জাতীয় পার্টিতে ফিরেন।

পরবর্তীতে ২০০৮ সালে যুক্তফ্রন্ট (পিডিপি) থেকে কুলা প্রতীক নিয়ে এ আসনে নির্বাচন করলেও পরাজিত হন।

সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বরের দক্ষিণভাগে গ্রামে জন্মগ্রহণ করেন শরফ উদ্দিন খসরু। তার বাবার নাম আসদ্দর আলী। তিনি গ্রামের স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করে ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও এমসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন খসরুর মৃত্যুতে শোক প্রকাশ করে এমরান আহমদ চৌধুরী লিখেন, সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরু ভাই ইন্তেকাল করেছেন। তিনি সত্যিকার অর্থেই একজন ভালো মানুষ ছিলেন। নির্লোভ সদালাপী অতি সাধারণ জীবন যাপনে অভ্যস্ত খসরু ভাইকে আল্লাহ্‌ জান্নাতবাসী করুন। বিগত নির্বাচনে তিনি ধানের শীষের পক্ষে গোলাপগঞ্জ বিয়ানীবাজারে অনেক পরিশ্রম করেছেন। সর্বশেষ গোলাপগঞ্জে বিগত রমজানে আমাদের ইফতার মাহফিলেও যোগদান করেছিলেন।

সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শরফ উদ্দিন খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, শরফ উদ্দিন খসরু ছিলেন একজন অভিজ্ঞ ও জনবান্ধব রাজনৈতিক নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যু সিলেটের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর কর্ম, সততা ও মানুষের প্রতি দায়বদ্ধতা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

তিনি আরো বলেন, আমি মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন তাঁদের এই শোক সইবার শক্তি দান করেন এবং মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরলো সেই বাঘিনী

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরলো সেই বাঘিনী

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা

প্রধানমন্ত্রী জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা

বন্যায় গৃহহীন ৩০০ পরিবারকে ঘর দেবে আস-সুন্নাহ

বন্যায় গৃহহীন ৩০০ পরিবারকে ঘর দেবে আস-সুন্নাহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App