×

সিলেট

সিলেট সীমান্ত

খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Icon

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:৫৯ পিএম

খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট লাখাট সীমান্তে খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন-সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত যুবক গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে। তিনি ভারতীয় ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে ওই সময় কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন, সেটি জানা যায়নি।

স্থানীয়রা বলছেন, নিহত যুবক মিনহাজ উদ্দিন গত রাত আনুমানিক ৩টার দিকে লাখাট স্টেশন-সংলগ্ন এলাকায় অবৈধ অনুপ্রবেশ করলে খাসিয়ার এলোপাতাড়ি গুলিতে মারা যান।

জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমরা তাঁর বাড়িতে যাই। তখন পুলিশ ও বিজিবিকে খবর দিই। পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক বলেন, পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর সীমান্তে খাসিয়ার গুলিতে এক যুবক নিহত হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গোয়াইনঘাট থানা পুলিশের সেকেন্ড অফিসার তানভীর ফায়াজের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল তৈরি করে পরবর্তী কার্যক্রমের জন্য সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

সিলেট ৪৮ ব্যাটালিয়ন (বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ভারতের অভ্যন্তরে এক কিলোমিটার ভেতরে অসৎ উদ্দেশ্যের জন্য মিনহাজ উদ্দিন সেখানে গেলে খাসিয়ার গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। পরে বাংলাদেশে নিয়ে আসার পর মেডিকেলে যাওয়ার পথে মারা যান। বিজিবির পক্ষ থেকে সীমান্তে কড়া নজরদারি ও সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একসময় আমলারা খিচুড়ি রান্না-কচুরিপানা পরিষ্কার করতে বিদেশ যেতেন

শিক্ষামন্ত্রী একসময় আমলারা খিচুড়ি রান্না-কচুরিপানা পরিষ্কার করতে বিদেশ যেতেন

‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’

মুখ খুললেন পরীমনি ‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’

বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে

মোজতবা খামেনি বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে

১৬ জুলাই পর্যন্ত ৫ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

১৬ জুলাই পর্যন্ত ৫ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App