×

সিলেট

চা বাগান স্টাফদের স্বার্থ রক্ষায় মজুরি বোর্ডে প্রতিনিধি রাখার দাবি

Icon

বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম

চা বাগান স্টাফদের স্বার্থ রক্ষায় মজুরি বোর্ডে প্রতিনিধি রাখার দাবি

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের ৬১তম ও ৬২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি মো. জাকারিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমানের সঞ্চালনায় সভায় সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক।

২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষা (অডিট) প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাশ। এছাড়া ২০২৫-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

এর আগে নির্বাচন পরিচালনা কমিটি সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন এবং সদস্যদের শপথবাক্য পাঠ করান।

বক্তারা বলেন, বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশন গত ৬২ বছর ধরে দেশের চা বাগানের কর্মকর্তা-কর্মচারীদের অধিকার ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চা শিল্পের টেকসই উন্নয়ন, কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর তারা গুরুত্বারোপ করেন।

সভায় চা বাগানের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এর মধ্যে প্রতি তিন বছর পরপর মজুরি বোর্ড গঠন করে বেতন-ভাতা পুনর্নির্ধারণ, সর্বনিম্ন মজুরি নির্ধারণকারী মজুরি বোর্ডে বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা, প্রভিডেন্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডে স্টাফ প্রতিনিধির মনোনয়ন নিশ্চিত করা এবং চাকরি, পদোন্নতি, কল্যাণসহ স্টাফদের অন্যান্য ন্যায্য অধিকার সংরক্ষণের দাবি জানানো হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী এবং শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমদ।

এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, শ্রীকান্ত আহির, জুয়েল আহমেদ, মো. ইউছুপ মিয়া, অমল চন্দ্র দাশ, দেবদাশ ভট্টাচার্য, মো. ইয়াকুব মিয়া, খাইরুল ইসলাম, মাহমাদুল ইসলাম রাসেল, কংকন জ্যোতি ভট্টাচার্য, এ এইচ এম জাফর চৌধুরী বুলবুল, আকতার হোসেন ভূঁইয়া মিন্টু, মিছবাহ উদ্দিন আহমেদ, দ্বীনবন্ধু দেব, অধ্যাপক অবিনাশ আচার্যসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের অনুরোধে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের অনুরোধে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

জনগণের ঐক্যেই স্বৈরাচারের পতন, ঐক্যেই এগোবে বাংলাদেশ

প্রধানমন্ত্রী জনগণের ঐক্যেই স্বৈরাচারের পতন, ঐক্যেই এগোবে বাংলাদেশ

মানি লন্ডারিং মামলায় ৪ দিনের রিমান্ডে হরিদাস চন্দ্র

মানি লন্ডারিং মামলায় ৪ দিনের রিমান্ডে হরিদাস চন্দ্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App