×

সিলেট

বিজিবির পৃথক অভিযান

৫৪ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৫:৪৬ পিএম

৫৪ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫৪ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল ও গরু জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।  রোববার (১৯ জুলাই) ভোরে এবং দিনের অন্য একটি সময়ে এসব অভিযান পরিচালিত হয়। তবে এসব ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, রবিবার ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলায় অভিযান চালায়। সীমান্ত থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাতনপুঞ্জি নামক স্থানে পরিচালিত এই বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪০৮০ কেজি ভারতীয় জিরা এবং ৫০০ কেজি চাপাতা। বিজিবির দেওয়া তথ্যমতে, জব্দকৃত এসব জিরা ও চাপাতার আনুমানিক সিজারমূল্য ৫১ লাখ ৪৬ হাজার টাকা।

একই দিনে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপি‘র টহলদল অপর একটি অভিযান পরিচালনা করে। ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয় বিজিবির টহল দল। জব্দকৃত এই গরুগুলোর আনুমানিক সিজারমূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, উল্লেখিত দুটি অভিযানের মাধ্যমে আটককৃত চোরাচালানী মালামাল ও গরুর সর্বমোট সিজার মূল্য ৫৪ লাখ ২৬ হাজার টাকা। জব্দকৃত এসব মালামাল কাস্টমসে জমা দেওয়ার আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে এবং চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতাসহ বিজিবির এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কর্মকর্তা সংকটে স্থবির, সেবা না পেয়ে ভোগান্তি

রায়গঞ্জ পৌরসভা কর্মকর্তা সংকটে স্থবির, সেবা না পেয়ে ভোগান্তি

বাবা ও ছেলের নিয়ন্ত্রণে ইউনিয়ন ভূমি অফিস

অনিয়ম-সিন্ডিকেট বাবা ও ছেলের নিয়ন্ত্রণে ইউনিয়ন ভূমি অফিস

খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App