×

সিলেট

হামের উপসর্গে সিলেটে ৩ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০২:৩৩ পিএম

হামের উপসর্গে সিলেটে ৩ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

সিলেটে হামের প্রকোপে থামছেই না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগটিতে হাম এবং হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট ১০৩ জন মারা গেলো।

সোমবার (২০ জুলাই) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত হাম ও রুবেলা রোগীর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মৃত শিশুদের মধ্যে রয়েছে হবিগঞ্জের ১ বছর ৫ মাস বয়সী একটি শিশু এবং সুনামগঞ্জের যথাক্রমে ১ বছর ৭ মাস ও ৮ মাস বয়সী দুটি শিশু। তারা প্রত্যেকেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলো।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৫৮ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১০৫ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৯২ জন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৯ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন এবং নর্থ ইস্ট হাসপাতালে ৭ জন চিকিৎসাধীন। অবশিষ্ট রোগীদের মধ্যে হবিগঞ্জ জেলা সদর, মাউন্ট এডোরা ও লায়ন্স হাসপাতালে ৩ জন করে এবং বিশ্বনাথ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে রোগী চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৪৫। এর মধ্যে সুনামগঞ্জে ২৮৭ জন, সিলেটে ১৮০ জন, হবিগঞ্জে ৫৬ জন এবং মৌলভীবাজারে ২২ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে, স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গে ৯৯ জন এবং নিশ্চিত হামে ৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জন। জেলার ভিত্তিতে সর্বোচ্চ ৪৭ জনের মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। এরপর সিলেটে ৩৫ জন, মৌলভীবাজারে ১২ জন এবং হবিগঞ্জে ৯ জনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App