×

সিলেট

লোকালয়ে ১৮ ফুট লম্বা অজগর, অতঃপর

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:২৭ পিএম

লোকালয়ে ১৮ ফুট লম্বা অজগর, অতঃপর

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া প্রায় ১৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার ৫ নম্বর পুল এলাকার বন্ধন কমিউনিটি সেন্টারের পাশ থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ওয়াশিম মিয়া জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে তিনি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান। পরে বিষয়টি আশপাশের লোকজনকে জানালে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাপটিকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে এবং কিছু লোক সাপটিকে পিটিয়ে মারারও চেষ্টা করেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধারকাজের সময় সাপটির কোনো ক্ষতি হতে দেওয়া হয়নি।

উদ্ধারকারী দলের সদস্যরা জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং ওজন আনুমানিক ৩০ থেকে ৩৫ কেজি। এটি সুস্থ ও সচল অবস্থায় ছিল।

পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের তত্ত্বাবধানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণ শেষে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অজগর সাধারণত মানুষকে আক্রমণ করে না। তাই লোকালয়ে বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে হত্যা না করে বন বিভাগ বা উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়া উচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App