×

সিলেট

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯ শতধিক

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি :

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৩:৪১ পিএম

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯ শতধিক

ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু দুটি হলো— আরাফাত ইয়াসিন (১ বছর ৭ মাস) এবং মো. সাইফান (৫ মাস ১৯ দিন)। নতুন করে এই দুই শিশুর প্রাণহানির পর বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে।

আরো পড়ুন: নাশকতার মামলায় কারাগারে গেলেন আইভী

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত ল্যাব পরীক্ষায় হামের সংক্রমণ মোট ৯৪২ জনের নিশ্চিত হয়েছে। গত এক দিনে নতুন করে আরও ২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। লক্ষণে হামের উপস্থিতি নিয়ে নতুন করে ১১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২৮০ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত মারা যাওয়া শিশুদের মধ্যে ৬ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হামের উপস্থিতি মিলেছে। বাকিদের উপসর্গভিত্তিক ও সন্দেহভাজন হাম রোগী হিসেবে গণনা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App