×

সিলেট

সিলেট বিভাগে জুলাইয়ে ১৭ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেছে ১৬ জনের

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:৩৫ পিএম

সিলেট বিভাগে জুলাইয়ে ১৭ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেছে ১৬ জনের

ফাইল ছবি

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল থামছে না। সারাদেশের মতো সিলেট বিভাগেও জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে।

জুলাই মাসে বিভাগের চার জেলায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩ জন।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) প্রকাশিত জুলাই মাসের সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রোববার (১৬ আগস্ট) বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের স্বাক্ষরিত প্রতিবেদনে জুলাই মাসে সারাদেশের সড়ক দুর্ঘটনার চিত্র প্রকাশ করা হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিলেন নোয়াখালীর ‘আওয়ামী লীগ নেতা’

প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে সিলেটসহ সারাদেশে মোট ৪৪১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

এসব দুর্ঘটনায় ৪১৮ জন নিহত এবং ৫৩৯ জন আহত হয়েছেন। যানবাহনভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১০৯ জনের মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App