×

সিলেট

সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৩:৩৮ পিএম

সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

ফাইল ছবি

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

মৃত দুই শিশু হলো ছয় মাস বয়সী তাসমিন এবং নয় মাস বয়সী তামিম। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই দুই শিশুর মৃত্যুর মাধ্যমে সিলেট বিভাগে হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ জনে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে মোট ৩২১ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৫ জন সন্দেহভাজন হাম রোগী। একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় ৯ জনের শরীরে নতুন করে হামের জীবাণু শনাক্ত করা গেছে।

আরও পড়ুন: মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো জরিমানা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৯৮৮ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত প্রাণ হারানো শিশুদের মধ্যে ৬ জন নিশ্চিতভাবে হাম রোগে আক্রান্ত ছিলেন বলে ল্যাব পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে। তবে মারা যাওয়া বাকি শিশুরা হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে মারা গেলেও তারা সন্দেহভাজন তালিকায় রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে পরোয়ানা

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে পরোয়ানা

নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হলে আইনগত ব্যবস্থা, ডিসিদের নির্দেশ

নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হলে আইনগত ব্যবস্থা, ডিসিদের নির্দেশ

দিল্লিতে মিছিল থেকে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধীদলীয় নেতারা আটক

দিল্লিতে মিছিল থেকে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধীদলীয় নেতারা আটক

অর্থনীতিতে গতি ফেরাতে তিন খাতে সংস্কারে জোর বিশ্বব্যাংকের

অর্থনীতিতে গতি ফেরাতে তিন খাতে সংস্কারে জোর বিশ্বব্যাংকের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App