×

সিলেট

সিলেটে বিসিক সেলস সেন্টার উদ্বোধন

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৩:৫৯ পিএম

সিলেটে বিসিক সেলস সেন্টার উদ্বোধন

ছীব: সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নতুন সেলস সেন্টার উদ্বোধন করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প খাতের অবদান ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। চলমান জ্বালানি সংকট বিবেচনায় নিয়ে বড় শিল্পের চেয়ে স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। 

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী।

অনুষ্ঠান শেষে মন্ত্রী বলেন, বিদ্যমান জ্বালানি পরিস্থিতির কথা চিন্তা করে সিলেটে প্রস্তাবিত নতুন বিসিক শিল্পনগরীতে কীভাবে বিকল্প ও পরিবেশবান্ধব জ্বালানির সুবিধা নিশ্চিত করা যায়, সে বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে ভাবছে। একই সঙ্গে দেশে শিল্পকারখানা ও আবাসিক খাতের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে ভবিষ্যতে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের একটি বড় পরিকল্পনাও সরকারের রয়েছে। এর মাধ্যমে জ্বালানি সংকট কাটিয়ে শিল্পোৎপাদন সচল রাখা এবং দেশীয় উদ্যোক্তাদের জন্য একটি স্থায়ী ও টেকসই পরিবেশ তৈরি সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিধি বেশি, গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী

শামা ওবায়েদ পরিধি বেশি, গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী

‘এত উত্তেজনা শরীরের পক্ষে ভালো নয়’

ছাত্রলীগ নেত্রীর মন্তব্যে কড়া জবাব ছাত্রদল নেত্রীর ‘এত উত্তেজনা শরীরের পক্ষে ভালো নয়’

মধ্যপ্রাচ্যের বিখ্যাত কুনাফা তৈরির সহজ উপায়

মধ্যপ্রাচ্যের বিখ্যাত কুনাফা তৈরির সহজ উপায়

সিলেটে বিসিক সেলস সেন্টার উদ্বোধন

সিলেটে বিসিক সেলস সেন্টার উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App