×

সিলেট

লরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৫:৩৭ পিএম

লরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (২২ আগস্ট) বেলা ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার নিয়ামত আলী, তাঁর স্ত্রী, সন্তান এবং লালন মিয়া নামে এক যুবক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর থেকে সিলেটগামী ৮ জন যাত্রী বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক লরির জোরালো মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন: ‘এত উত্তেজনা শরীরের পক্ষে ভালো নয়’, ছাত্রলীগ নেত্রীকে ছাত্রদল নেত্রী

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে চালকসহ আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে ওসমানীনগর থানা পুলিশ জানায়, আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত যানবাহন দুটি জব্দ করার প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App