×

সিলেট

বিশিষ্ট ব্যবসায়ী শাহ রুবেলের পিতা আর নেই

Icon

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ)

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৩:৩৪ পিএম

বিশিষ্ট ব্যবসায়ী শাহ রুবেলের পিতা আর নেই

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া আবাসিক এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ি শাহ রুবেল আহমেদের পিতা শাহ সামসুল ইসলাম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার বিকেল ৪টায় ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরে গ্রামের বাড়ি হোসেন পুরের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

মরহুমের রূহের মাগফেরাত কামনা করে মরহুমের ছেলে শাহ রুবেল আহমেদ ও শাহ শাহেল আহমেদ আত্মীয়-স্বজনসহ সকল শ্রেণী-পেশার মানুষের কাছে দোয়া কামনা করেছেন।

এদিকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট নুরুল ইসলাম নুরুল, সাবেক এমপি পীর ফজলুর রহমান মিছবাহ, বিএনপি নেতা এডভোকেট শেরেনুর আলী, সাবেক প্যানেল মেয়র আহমদ নুর প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

আখাউড়া ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড প্রদান করছে

সালাউদ্দিন টুকু নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড প্রদান করছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App