×

সিলেট

সিলেট সীমান্তে ২৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:৩৩ পিএম

সিলেট সীমান্তে ২৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

ছবি: সংগৃহীত

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় জিরা, কম্বল, ফল, কসমেটিকস, গরু, পান মসলা ও সুপারি এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী একটি ইঞ্জিনচালিত নৌকাসহ প্রায় ২৯ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

শনিবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী তামাবিল, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপি এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় জিরা, কম্বল, বিভিন্ন ধরনের ফল, কসমেটিকস, গরু, পান মসলা ও সুপারি জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে বালু-পাথর বহনকারী বাংলাদেশি ইঞ্জিনচালিত একটি নৌকাও আটক করা হয়েছে। জব্দ করা চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ২৯ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন: নারীর সঙ্গে বিএনপি নেতার হোটেলে ‘রাতযাপন’, ছবি ভাইরাল

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝালকাঠিতে হত্যা মামলার প্রধান আসামি বিদেশ যাওয়ার সময় গ্রেপ্তার

ঝালকাঠিতে হত্যা মামলার প্রধান আসামি বিদেশ যাওয়ার সময় গ্রেপ্তার

ডেঙ্গুতে প্রাণ ঝরল আরও ২ জনের, আক্রান্ত ৯৯৬

ডেঙ্গুতে প্রাণ ঝরল আরও ২ জনের, আক্রান্ত ৯৯৬

সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে

বাল্যবিয়েতে ভ্রাম্যমাণ আদালত: হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, বরসহ গ্রেপ্তার ৩

বাল্যবিয়েতে ভ্রাম্যমাণ আদালত: হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, বরসহ গ্রেপ্তার ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App