×

সিলেট

হামে দেশে সর্বোচ্চ মৃত্যু সিলেটে

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আশ্বাস রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের

Icon

​জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:০৫ পিএম

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আশ্বাস রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের

ছবি: সংগৃহীত

সিলেটে প্রাদুর্ভাব দেখা দেওয়া হাম পরিস্থিতি মারাত্মক রূপ নিয়েছে। রাজধানীর বাইরে সারা দেশের মধ্যে সিলেটে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখন সর্বোচ্চ।

ইতিমধ্যেই সেখানে অন্তত দেড় শতাধিক শিশুর প্রাণহানি ঘটেছে, যাকে স্বাভাবিক অসুস্থতা না বলে এক ধরনের ‘দুর্যোগ’ হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম। এই সংকটে আক্রান্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ চাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

​শনিবার দুপুরে সিলেটে হামের চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ‘হাম আইসোলেশন সেন্টার’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

আরও পড়ুন: নারীর সঙ্গে বিএনপি নেতার হোটেলে ‘রাতযাপন’, ছবি ভাইরাল

​পরিদর্শন শেষে ব্যারিস্টার আব্দুস সালাম জানান, সিলেটের পরিস্থিতি কতটা কঠিন ও আশঙ্কাজনক তা সরেজমিনে দেখা গেছে। আক্রান্ত শিশুদের দ্রুত ও সুষ্ঠু চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের জরুরি কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি ব্যক্তিগতভাবে এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং সার্বিক চিত্র সরাসরি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন।

একই সাথে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল কর্তৃপক্ষের যেকোনো চাহিদা ও প্রয়োজন অনুযায়ী রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

​রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের হাসপাতাল পরিদর্শনকালে সিলেটের স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তারা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্থানীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাঁদাবাজির প্রতিবাদ, নিজ দলের কর্মীর হাতে যুবদল নেতা খুন

চাঁদাবাজির প্রতিবাদ, নিজ দলের কর্মীর হাতে যুবদল নেতা খুন

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

ঝালকাঠিতে হত্যা মামলার প্রধান আসামি বিদেশ যাওয়ার সময় গ্রেপ্তার

ঝালকাঠিতে হত্যা মামলার প্রধান আসামি বিদেশ যাওয়ার সময় গ্রেপ্তার

ডেঙ্গুতে প্রাণ ঝরল আরও ২ জনের, আক্রান্ত ৯৯৬

ডেঙ্গুতে প্রাণ ঝরল আরও ২ জনের, আক্রান্ত ৯৯৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App