×

সিলেট

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ৯ শিক্ষকের পদত্যাগ

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পিএম

উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ৯ শিক্ষকের পদত্যাগ

ফাইল ছবি

উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ এনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ১১টি প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ৯ জন শিক্ষক। পদত্যাগকারীদের মধ্যে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ‘সাদা দল’-এর ৫ জন শিক্ষক রয়েছেন।

​সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। এর আগে পদত্যাগকারী শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে একটি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন।

​কর্মসূচিতে শিক্ষকরা অভিযোগ করেন, উপাচার্যের নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে শিক্ষা ও গবেষণার স্বাভাবিক কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে দ্রুত উপাচার্যের অপসারণ দাবি করেন তারা।

​পদত্যাগকারী শিক্ষকদের মধ্যে প্রভোস্ট প্রফেসর ড. মো. কাউছার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা অসম্ভব হয়ে পড়েছে, যে কারণে তারা দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন।

​তবে শিক্ষকদের আনীত এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আলিমুল ইসলাম। তিনি বলেন, একটি পক্ষ বিশ্ববিদ্যালয়ের চলমান শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই ধরনের মিথ্যা অভিযোগ তুলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App