অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধ, চালককে কুপিয়ে হত্যার অভিযোগ
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
সিলেটের কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাব উদ্দিন (৩২) নামে এক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন সোনাতনপুঞ্জি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইঘাটের সুরইঘাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে সম্প্রতি দুই চালকের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে শাহাব উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
