×

টালিউড

রাহুলের শুটিং বন্ধ, এবারের পুজো সৃজিত না মিঠুনের?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৯:২৪ এএম

রাহুলের শুটিং বন্ধ, এবারের পুজো সৃজিত না মিঠুনের?

(বাঁ দিক থেকে) সৃজিত মুখার্জি, রাহুল মুখার্জি এবং মিঠুন চক্রবর্তী

রাহুল মুখার্জির ভাগ্যে কি এ বছরের পুজোমুক্তি নেই? এমনই খবর টলিউডের অলি-গলিতে। শুক্রবার (১৬ আগস্ট) থেকে এসভিএফ প্রযোজিত ছবির শুটিং শুরুর কথা থাকলেও এ দিন শুটিং হয়নি। এরপরেই খবর ছড়ায়, আপাতত নাকি হবে না ছবির শুটিং।

পরিচালক-টেকনিশিয়ান দ্বন্দ্বের শেষে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে রাহুল ফের পরিচালকের চেয়ার ফিরে পান। শুক্রবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়- অনির্বাণ ভট্টাচার্যের উপস্থিতিতে শুটিং শুরুর কথা ছিল। এও শোনা গিয়েছিল, হাসপাতালের গুরুত্বপূর্ণ দৃশ্য এ দিন ক্যামেরাবন্দি হবে। তবে হঠাৎ তাতে দাঁড়ি পড়ল কেন?

একাধিক কারণ টলিপাড়ার অন্দরে ঘুরছে। প্রথম এবং প্রধান কারণ, মাত্র ৪৫ দিনের মধ্যে শুটিং, এডিটিং, ডাবিং, আবহ সঙ্গীত, গান, কালার কারেকশন, সাউন্ড মিক্সিং, সেন্সরের ছাড়পত্র এনে ছবিমুক্তি প্রায় অসম্ভব। দ্বিতীয় কারণটিও ভাবার মতো। কাকতালীয় ভাবে ছবির গল্প আর আরজি কর-কাণ্ডে মিল রয়েছে। দক্ষিণী ছবি ‘গরুড়ন’-এ এক ধর্ষিতাকে কেন্দ্রে রেখে প্রশাসন-অপরাধীর দ্বৈরথ দেখানো হয়েছে। রাহুলের ছবি তারই বাংলা রূপান্তর। এই মুহূর্তে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচার চেয়ে বাংলা উত্তাল। পুজোয় পর্দায় বাস্তব-কল্পনা একাকার হয়ে গেলে আগুনে নতুন করে ঘি পড়ার সম্ভাবনা প্রবল।

আরো পড়ুন: স্ত্রীর জন্মদিনে যে উপহার দিলেন পরমব্রত

তাহলে শূন্যস্থান পূরণ করবেন কে? বাংলা বিনোদন দুনিয়া বলছে, এমন কোনো বছর আসেনি যে বছরে পুজোয় এসভিএফের ছবি মুক্তি পায়নি। আর এই জায়গা থেকে উঠে আসছে দু'জনের নাম। সৃজিত মুখার্জি এবং মিঠুন চক্রবর্তী। পরিচালকের দু'টি ছবি আপাতত হাতে। ‘টেক্কা’, ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। দু’টিরই সম্ভাবনা তৈরি হয়েছে এই মুহূর্তে। একই ভাবে মিঠুন চক্রবর্তীর দু'টি ছবি রয়েছে। একটি পথিকৃৎ বসুর ‘শাস্ত্রী’, অন্যটি রাজ চক্রবর্তীর ছবি। এবারের পুজো তাই তারও হতে পারে।

তবে নিন্দুকেরা আরো একটি কারণে সৃজিতের পাল্লা ভারী দেখছেন। ছবি ঘোষণার শুরুতে এমনও গুঞ্জন ছিল, প্রসেনজিৎ-অনির্বাণের জুটিকে রাহুল পুজোয় ফিরিয়ে আনায় আপত্তি ‘পদাতিক’ পরিচালকের। কারণ, তার গত পুজোমুক্তি ‘দশম অবতার’ বাণিজ্যসফল ছবি এই জুটির কারণে। তার তৈরি সফল জুটিকে অন্য কেউ ব্যবহার করবেন, এটা কী হয়?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App