×

টালিউড

অরুণোদয় থেকে রাহুল হয়ে ওঠার এক অসম্পূর্ণ রূপকথা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১১:২৪ এএম

অরুণোদয় থেকে রাহুল হয়ে ওঠার এক অসম্পূর্ণ রূপকথা

ছবি : সংগৃহীত

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় যাঁকে বাঙালি ‘রাহুল’ নামে চেনে, টালিউডের এক উজ্জ্বল নক্ষত্র। ১৯৮৩ সালের ১৬ অক্টোবর এক নাট্য পরিবারে জন্ম রাহুলের। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার নিখাদ আগ্রহ ছিল। মাত্র তিন বছর বয়সে বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের থিয়েটার দল ‘বিজয়গড় আত্মপ্রকাশ’ এর হাত ধরে তিনি ‘রাজদর্শন’ নাটকে প্রথম মঞ্চে পা রাখেন। এরপর দীর্ঘ কেরিয়ারে তিনি প্রায় ৪৫০টিরও বেশি স্টেজ শো সম্পন্ন করেছেন। থিয়েট্রন এর মতো দলের সঙ্গে নিয়মিত যোগ থাকায় মঞ্চের অভিজ্ঞতা তার প্রতিভাকে আরো ধারালো করেছিল।

ছোট পর্দা দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন রাহুল। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘খেলা’-তে আদিত্য চরিত্রে অভিনয় দর্শকদের নজর কাড়ে। তবে তার জীবনের প্রকৃত মোড় আসে ২০০৮ সালে। রাজ চক্রবর্তীর ‘চিরদিনি তুমি যে আমার’ ছবিতে প্রিয়াঙ্কা সরকারের বিপরীতে অভিনয় করে তিনি রাতারাতি টালিউডের সুপারস্টার হয়ে যান। ছবির গান, রাহুলের ইনোসেন্ট লুক, এবং চরিত্রের গভীরতা—সবকিছুই দর্শকের মনে নস্টালজিয়ার সৃষ্টি করে। এই ছবির জন্য তিনি একাধিক পুরস্কারও লাভ করেন।

রাহুল এরপর জ্যাকপট, ‘লভ সার্কাস’, ‘শোনো মন বলি তোমায়’, ‘পতি পরমেশ্বর’-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন। তার অভিনয় শুধু সিনেমায় সীমাবদ্ধ ছিল না, টেলিভিশনের পর্দাতেও তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। ‘দেশের মাটি’ ধারাবাহিকের রাজা চরিত্র আজও দর্শকের মনে অম্লান। একের পর এক ধারাবাহিক এবং নাটকে নিজের অভিনয় প্রতিভার ছাপ রেখেছেন ক্ষণজন্মা রাহুল। তার শেষ অভিনীত সিনেমা হলো ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ এবং ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’। মঞ্চ নাটকে যেমন ‘যানালা গুলো আকাশ’ রাহুলের অভিনয় দর্শকদের মন জয় করেছিল, তেমনি তার পডকাস্টে বিনোদন জগতের নানা গল্প উঠে আসত। তিনি ভালো লিখতেন এবং কবিতা বলতেন। বরাবরই স্পষ্টভাষী ছিলেন তিনি। দ্বিধাহীন চিত্রে কথা বলতেন যে কোন বিষয়ে।

আরো পড়ুন : পানি থেকে উদ্ধারের পরেও প্রাণ ছিল রাহুলের, দাবি ইউনিটের!

রাজ চক্রবর্তীর ছবিতে সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে পর্দার প্রেম বাস্তবেও পরিণত হয়। দীর্ঘ সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। কোল আলো করে সংসারে আসে তাদের একমাত্র সন্তান সহজ বন্দ্যোপাধ্যায়।  যদিও ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদের খবরে মন ভেঙেছিল অনুরাগীদের, তবে ২০২৩ সালে সমস্ত তিক্ততা ভুলে তাঁরা আবার এক হয়েছিলেন। ছেলের ভবিষ্যতের কথা ভেবে এবং নিজেদের ভালোবাসার টানেই তাঁরা নতুন করে সংসার শুরু করেছিলেন। কিন্তু সেই পুনর্মিলনের আনন্দ বেশিদিন স্থায়ী যেন হলো না।

রাহুলের মঞ্চ ও পর্দার অসাধারণ প্রতিভা, ধারাবাহিক ও নাট্যজগতে অবদান, এবং ব্যক্তিগত জীবন—সবই বাঙালির মনে চিরদিনি স্মরণীয় হয়ে থাকবে। রাহুলের চলে যাওয়া মানে এক দক্ষ অভিনেতার পাশাপাশি এক নির্ভীক মঞ্চকর্মীর প্রস্থান।

রাহুলের জীবনচক্র হঠাৎই থমকে যায় ২৯ মার্চ। ভারতের পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন তিনি এক দুর্ঘটনায় আহত হন। সমুদ্রে নামার সময় হঠাৎ তার পা বালিতে আটকে যায় এবং ঢেউ আছড়ে পড়লে ভারসাম্য হারান। জানা যায়, জলে নামার পর হঠাৎই রাহুলের পা বালিতে আটকে যায়। ঠিক তখনই ঢেউ এসে আছড়ে পড়লে তিনি ভারসাম্য রাখতে না পেরে ডুবে যেতে থাকেন।

পরিস্থিতি বুঝতে পেরে সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র চিৎকার করে সবাইকে সতর্ক করেন।  তাকে উদ্ধার করা পর্যন্ত তিনি প্রাণে রক্ষা পাননি। পরে দ্রুত তালসারি থেকে প্রায় ১০-১২ কিলোমিটার দূরে দিঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার প্রকৃত কারণ জানতে প্রশাসন ও পুলিশ তদন্ত শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবশেষে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

অবশেষে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App