×

টালিউড

‘নিষিদ্ধ’ তকমা ঘুচিয়ে ছবিতে ‘প্রত্যাবর্তন’ অনির্বাণের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ এএম

‘নিষিদ্ধ’ তকমা ঘুচিয়ে ছবিতে ‘প্রত্যাবর্তন’ অনির্বাণের

জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ছবি : সংগৃহীত

‘দেশু ৭’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। কয়েক দিন আগে এ ঘোষণা দেন প্রযোজক-পরিচালক ও অভিনেতা দেব। টালিউডে নিষিদ্ধ হিসেবে পরিচিত অনির্বাণকে ঘিরে ফেডারেশনের সঙ্গে দীর্ঘদিনের সমস্যার বিষয়টি সবারই জানা। ফলে প্রশ্ন উঠেছে, তাহলে কি ইন্ডাস্ট্রির এই ‘ব্যান কালচার’ এর অবসান ঘটছে?

এই প্রসঙ্গে এতদিন নীরব থাকলেও সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান তুলে ধরেন অনির্বাণ। তিনি বলেন, ইন্ডাস্ট্রির বিভিন্ন সংস্থা যেমন আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন এ বিষয়টি নিয়ে আলোচনা করছে। সমস্যার সমাধান কীভাবে হবে, তা তারাই বলতে পারবে। আমি এসব বৈঠকে থাকি না, তাই এ বিষয়ে মন্তব্য করা আমার পক্ষে সম্ভব নয়। তবে ‘দেশু ৭’ এ আমি অভিনয় করছি এবং ভালো কাজ করার চেষ্টা করব।

উল্লেখ্য, অনির্বাণের এই ছবিতে অভিনয়ের খবর প্রথম প্রকাশ করে আনন্দবাজার অনলাইন। পরে গত ৭ এপ্রিল টেকনিশিয়ান স্টুডিয়োতে সাংবাদিকদের সামনে দেব নিজেই বিষয়টি নিশ্চিত করেন। সে সময় তিনি বলেন, আর কোনো ‘ব্যান কালচার’ নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, যারা এই সংস্কৃতির কারণে দীর্ঘদিন কাজ থেকে দূরে আছেন তাদের ৭২ ঘণ্টার মধ্যে কাজে ফেরানো হবে।

এই ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়। যদিও আর্টিস্ট ফোরাম বা ফেডারেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবুও দেব তার নতুন ছবিতে অনির্বাণকে নেওয়ার ঘোষণা দেন।

এর আগে অপর্ণা সেন পরিচালিত ‘আরশি নগর’ ছবিতে প্রথমবার দেবের সঙ্গে কাজ করেছিলেন অনির্বাণ। পরবর্তীতে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’ ও ‘রঘু ডাকাত’ ছবিতেও তাদের একসঙ্গে দেখা গেছে। ফলে আবার দেবের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অনির্বাণ।

আরো পড়ুন : হঠাৎ শুটিং সেটেই অজ্ঞান করণ জোহর

অনির্বাণ বলেন, দেব-শুভশ্রী জুটির প্রতি দর্শকের যে ভালোবাসা, তার অংশ হতে পারা আনন্দের। পাশাপাশি দেবের প্রথম পরিচালনার ছবিতে কাজ করার বিষয়টি নিয়েও আমি খুবই উৎসাহিত।

অভিনেতা বলেন, তার অভিনয় জীবনের শুরুই হয়েছিল দেবের সঙ্গে কাজের মাধ্যমে। তাই এই কাজটিকে তিনি এক ধরনের পূর্ণতা হিসেবে দেখছেন। শুভশ্রীকেও তিনি নিজের পছন্দের অভিনেত্রী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দেব ও তার সৃজনশীল টিমের ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমাকে একটি ভালো চরিত্রের কথা ভেবেই নেওয়া হয়েছে। এখন সব ঘোষণা শেষ, সামনে মূল কাজ—চলচ্চিত্র নির্মাণ। কবে থেকে শুটিং শুরু হবে, সেই অপেক্ষায় আছি।

তবে এই বিষয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তার পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

অন্তর্বর্তী সরকারের টিকার অব্যবস্থাপনায় শিশুমৃত্যুর মিছিল

অন্তর্বর্তী সরকারের টিকার অব্যবস্থাপনায় শিশুমৃত্যুর মিছিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App