×

টালিউড

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৩:২৩ পিএম

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি : সংগৃহীত

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে বনগাঁ আদালতে চার্জশিট গঠন করা হয়েছে। অভিযোগকারী তনয় শাস্ত্রীর আবেদনের ভিত্তিতে গত ২ জুন আদালত এ সিদ্ধান্ত নেয়। তনয় নিজেই বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তাঁর দাবি, আগামী এক সপ্তাহের মধ্যে আদালতে হাজিরা দিতে হতে পারে মিমি চক্রবর্তীকে।

এ প্রসঙ্গে তনয় শাস্ত্রী বলেন, মিমি একবারও আদালতে হাজির হননি। ২ জুনও তিনি উপস্থিত ছিলেন না বরং তাঁর আইনজীবী আদালতে উপস্থিত হয়ে বারবার সময় চেয়েছেন। তনয়ের অভিযোগ, এভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তাই তাঁর আইনজীবী ও বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি আদালতে মিমির বিরুদ্ধে চার্জশিট গঠনের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

তনয়ের ভাষ্য, অন্যায় করলে তার শাস্তি পেতেই হবে। আদালতে হাজিরা দিতেই হবে মিমিকে। তিনি এই মামলার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলেও জানান। একই সঙ্গে অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই তাঁকে জেলে পাঠানো হয়েছিল।

আরো পড়ুন : আরজিকর কাণ্ডে আইনি বিপাকে রচনা ব্যানার্জি

চলতি বছরের ২৬ জানুয়ারি বনগাঁর গোপালগঞ্জ এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে যান মিমি চক্রবর্তী। পরে তিনি অভিযোগ করেন, অনুষ্ঠান চলাকালে তনয় শাস্ত্রী তাঁকে ‘অভদ্রভাবে’ মঞ্চ থেকে নেমে যেতে বলেন। এ ঘটনায় তিনি স্থানীয় থানায় ই-মেইলের মাধ্যমে লিখিত অভিযোগ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মিমির অভিযোগের তদন্তে তনয়ের বাড়িতে গেলে পুলিশ সদস্যদের কাজে বাধা দেওয়া হয়। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তনয়কে গ্রেপ্তার করা হয় এবং পরে তিনি কারাগারে যান। পরবর্তীতে জামিনে মুক্তি পান।

তবে মিমির অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন তনয় শাস্ত্রী। তাঁর দাবি, তিনি কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ করেননি। বরং মিমি নির্ধারিত সময়ের অনেক পরে অনুষ্ঠানে পৌঁছেছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করার প্রয়োজন ছিল বলেই তারা দায়িত্ব পালন করেছেন। মিমির সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি বলেও দাবি করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যাত্রী সেজে গাড়ি ছিনতাই, পুলিশের অভিযানে গাড়িসহ গ্রেপ্তার চার

যাত্রী সেজে গাড়ি ছিনতাই, পুলিশের অভিযানে গাড়িসহ গ্রেপ্তার চার

৩৩ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

লালমনিরহাট সীমান্ত ৩৩ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

পদ্মায় ট্রাক্টরসহ পড়ে প্রাণ গেল চালকের

পদ্মায় ট্রাক্টরসহ পড়ে প্রাণ গেল চালকের

‘অলৌকিক’ সেই গাছ কেটে ফেলল প্রশাসন

‘অলৌকিক’ সেই গাছ কেটে ফেলল প্রশাসন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App