×

টালিউড

দেবকে নিয়ে শুভশ্রীর হৃদয়ছোঁয়া বার্তা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম

দেবকে নিয়ে শুভশ্রীর হৃদয়ছোঁয়া বার্তা

ছবি: সংগৃহীত

মান-অভিমানের পালা শেষ করে দীর্ঘ বিরতির পর ফের একসঙ্গে কাজ শুরু করতে যাচ্ছে টালিউডের জনপ্রিয় দুই তারকা দেব ও শুভশ্রী। আসন্ন তাদের অভিনীত সিনেমা নিয়ে দর্শক মহলে জন্ম নিয়েছে ব্যাপক কৌতুহল। তাদের এই প্রত্যাবর্তনের মধ্যেই  দেবকে নিয়ে হৃদয়ছোঁয়া মন্তব্য করেছেন শুভশ্রী গাঙ্গুলী

জানা গেছে, 'দেবের পরিচালনায় নির্মিতব্য নতুন সিনেমা ‘দেশু সেভেন’-এ অভিনয় করবেন শুভশ্রী। এর মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন দেব। ছবিটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে জোর আলোচনা।'

রোববার (০৫ জুলাই) থেকে শুরু হওয়া দেব সঞ্চালিত জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দাদাগিরি’-তেও অতিথি হিসেবে হাজির হচ্ছেন শুভশ্রী।

সম্প্রতি দেবের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে শুভশ্রী বলেন, 'এ বিষয়ে এক লাইনে কিছু বলা সম্ভব নয়। তিনি বলেন, দেবকে নিয়ে বলতে হলে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিতে হবে। কারণ, দেব সেটির যোগ্য। এক লাইনের মন্তব্যে বিষয়টি সম্পূর্ণ প্রকাশ করা যাবে না।'

শুভশ্রী আরো জানান, 'পরিচালক হিসেবে দেবের নতুন যাত্রা তিনি দারুণ উপভোগ করছেন। একজন সহকর্মী হিসেবে দেবের সৃজনশীলতা, দক্ষতা ও মেধারও প্রশংসা করেন তিনি।'

উল্লেখ্য, একসময় টালিউডের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন দেব ও শুভশ্রী। ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ এবং ‘খোকাবাবু’র মতো একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তারা। পরে ব্যক্তিগত সম্পর্কের অবসানের পর দীর্ঘ সময় একসঙ্গে কাজ করেননি। সেই বিরতির অবসান ঘটিয়ে আবারও একসঙ্গে ফিরছেন এই দুই তারকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App