×

টালিউড

‘রাক্ষসী’ মন্তব্যে হাস্যরসেই জবাব দিলেন স্বস্তিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:১৬ পিএম

‘রাক্ষসী’ মন্তব্যে হাস্যরসেই জবাব দিলেন স্বস্তিকা

ছবি: সংগৃহীত

টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নম্বর ১-এর সঞ্চালকের দায়িত্ব নিয়েছেন। দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটি উপস্থাপনা করা রচনা ব্যানার্জির পরিবর্তন হওয়ার পর থেকেই তাকে নিয়ে দর্শকদের মধ্যে যেমন আগ্রহ তৈরি হয়েছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা ও সমালোচনাও।

সম্প্রতি অনুষ্ঠানটির একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন স্বস্তিকা। সেই পোস্টের মন্তব্যে কেউ কেউ তাকে ‘রাক্ষসী’ বলে কটাক্ষ করেন। তবে এসব মন্তব্যে বিরক্ত না হয়ে বরং নিজের স্বভাবসুলভ রসবোধের পরিচয় দেন অভিনেত্রী।

পোস্টে স্বস্তিকা লেখেন, যদি কাউকে কাল্পনিক কোনো চরিত্রের সঙ্গে তুলনা করতেই হয়, তাহলে ‘রাক্ষসী’ নয়, ‘শাকচুন্নি’ বললেই তিনি বেশি আনন্দ পাবেন। বাংলা লোককথার এই চরিত্রটির প্রতি তার বিশেষ ভালো লাগার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি নিজের অভিনীত জনপ্রিয় চরিত্র ‘কদলীবালা’র প্রসঙ্গ টেনে পুরো বিষয়টিকে মজার ছলেই উপস্থাপন করেন।

স্বস্তিকার এই প্রতিক্রিয়া প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই তার আত্মবিশ্বাস ও রসবোধের প্রশংসা করেছেন। অনেকে মনে করছেন, নেতিবাচক মন্তব্যের জবাব তিনি যেভাবে হালকাভাবে দিয়েছেন, সেটিই পরিস্থিতি সামাল দেওয়ার সবচেয়ে ইতিবাচক উপায়।

এদিকে নতুন সঞ্চালক হিসেবে স্বস্তিকার উপস্থাপনাও দর্শকদের একাংশের প্রশংসা কুড়িয়েছে। তাদের মতে, বাড়তি নাটকীয়তার বদলে স্বাভাবিক ও আন্তরিক উপস্থাপনার মাধ্যমে তিনি প্রতিযোগী ও দর্শকদের সঙ্গে সহজেই সংযোগ তৈরি করতে সক্ষম হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন স্পিকার

কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন স্পিকার

বান্দরবানে ৮ দিনে মৃত্যু ৭

বন্যা-পাহাড়ধস বান্দরবানে ৮ দিনে মৃত্যু ৭

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা

সুন্দরবনের ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনের ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App