×

টালিউড

‘আপত্তিকর’ ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম

‘আপত্তিকর’ ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি আপত্তিকর ভুয়া ভিডিও নিয়ে এবার মুখ খুলেছেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী শালিনী পাণ্ডে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও পরিচয় ব্যবহার করে তৈরি একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটির সঙ্গে শালিনীর কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। তার ছবি ও পরিচয় ব্যবহার করে কৃত্রিমভাবে ওই ভিডিও তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

ঘটনাটি জানার পর শালিনী বেশ বিচলিত হয়ে পড়েন। এআই প্রযুক্তির অপব্যবহার করে কারও মুখ ও পরিচয় ব্যবহার করে আপত্তিকর কনটেন্ট তৈরি করাকে তিনি অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেছেন।

অভিনেত্রীর মতে, এ ধরনের ভুয়া কনটেন্ট শুধু একজন ব্যক্তির সামাজিক ও পেশাগত ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত করে না, বরং তার ব্যক্তিগত গোপনীয়তা, সম্মান ও মর্যাদার ওপরও গুরুতর আঘাত করে। বিশেষ করে নারীদের ছবি বা পরিচয় ব্যবহার করে আপত্তিকর কনটেন্ট তৈরি করা অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেছেন তিনি।

শালিনী তার শুভাকাঙ্ক্ষীদের এ ধরনের কনটেন্টে উৎসাহ না দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ভিডিওটি দেখা, ডাউনলোড, শেয়ার বা ফরোয়ার্ড না করে সংশ্লিষ্ট পোস্ট ও অ্যাকাউন্ট রিপোর্ট করার অনুরোধ করেছেন তিনি।

প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে এআইনির্ভর ভুয়া কনটেন্ট তৈরির ঘটনাও বাড়ছে। এর ফলে ব্যক্তিগত ছবি, পরিচয় ও সুনাম অপব্যবহারের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

আখাউড়া ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App