×

সামাজিক মাধ্যম

বিনা মূল্যে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ, পাবেন যেভাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০২:২৮ পিএম

বিনা মূল্যে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ, পাবেন যেভাবে

ছবি : সংগৃহীত

ভুয়া প্রোফাইল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া কনটেন্টের বিস্তার ঠেকাতে সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজ চালু করতে যাচ্ছে মেটা। নতুন এই পরিচয় যাচাই ব্যবস্থায় ভিডিও সেলফির মাধ্যমে অ্যাকাউন্টের মালিকানা নিশ্চিত করা হবে। মেটা জানিয়েছে, নতুন ব্যাজটি তাদের পেইড সাবস্ক্রিপশন সেবা ‘মেটা ভেরিফায়েড’ থেকে সম্পূর্ণ আলাদা। এটি বিনা মূল্যে দেওয়া হবে এবং এর উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের জানানো যে সংশ্লিষ্ট প্রোফাইলের পেছনে একজন বাস্তব ব্যক্তি রয়েছেন।

যেভাবে মিলবে ভেরিফায়েড ব্যাজ

নতুন ফিচার ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত ভিডিও সেলফি ধারণ করতে হবে। এরপর মেটা সেই ভিডিওটি অ্যাকাউন্টে থাকা প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। প্রতিষ্ঠানটির দাবি, পুরো প্রক্রিয়া সাধারণত কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হবে।

যাদের জন্য এই সুবিধা

ফেসবুক ভেরিফায়েড ব্যাজ পেতে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে। পাশাপাশি প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের কোনো ইতিহাস থাকা যাবে না। পরিচয় যাচাই সফল হলে ব্যাজটি প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ এবং ফেসবুক ডেটিংসহ বিভিন্ন স্থানে প্রদর্শিত হবে। ভবিষ্যতে নিউজ ফিডেও এটি দেখানোর পরিকল্পনা রয়েছে।

কেন আনছে মেটা

মেটার ভাষ্য, এআই প্রযুক্তির অগ্রগতির কারণে এখন খুব সহজেই ভুয়া ছবি, ভুয়া পরিচয় এবং বিশ্বাসযোগ্য দেখায় এমন প্রোফাইল তৈরি করা সম্ভব হচ্ছে। এসব ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির ঘটনাও বাড়ছে। নতুন ভেরিফায়েড ব্যাজের মাধ্যমে ব্যবহারকারীরা অন্তত বুঝতে পারবেন, যার সঙ্গে যোগাযোগ করছেন তিনি প্রকৃত ব্যক্তি কি না। তবে মেটা স্পষ্ট করেছে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা, বিশ্বাসযোগ্যতা বা নিরাপত্তার নিশ্চয়তা দেয় না। এটি কেবল পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার প্রমাণ।

আরো পড়ুন : এআই নিয়ে কর্মীদের নতুন বার্তা দিলেন জুকারবার্গ

মেটা জানিয়েছে, ‘ফেসবুক ভেরিফায়েড’ ধাপে ধাপে চালু করা হবে। প্রথমে নির্বাচিত কয়েকটি দেশে এই সুবিধা পাওয়া যাবে। পরে পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে। তবে কোন কোন দেশে প্রথমে চালু হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

এআই প্রযুক্তির প্রসারের সঙ্গে অনলাইনে ভুয়া পরিচয়ের ঝুঁকি বাড়তে থাকায় সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যের এই পরিচয় যাচাই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে অনলাইনে লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বদলি নয়, জলাবদ্ধতার স্থায়ী সমাধান চায় শিক্ষার্থীরা

বদলি নয়, জলাবদ্ধতার স্থায়ী সমাধান চায় শিক্ষার্থীরা

পুলিশি নির্যাতনের প্রতিবাদে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

পুলিশি নির্যাতনের প্রতিবাদে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দু’দিনে ৩২৫৭ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দু’দিনে ৩২৫৭ মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App