×

তথ্যপ্রযুক্তি

ডেটা ছাড়াই চলবে ফেসবুক মেসেঞ্জার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১, ০৯:১০ পিএম

ডেটা ছাড়াই চলবে ফেসবুক মেসেঞ্জার

ফেসবুক মেসেঞ্জার

আদান প্রদান করা যাবে টেক্সট

জরুরি প্রয়োজনে ফেসবুক মেসেঞ্জারে টেক্সট পাঠানোর সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল অপারেটরগুলো। এতে মোবাইলে ইন্টারনেট সংযোগ না থাকলেও চলবে। এজন্য ‘শুধু টেক্সটের মাধ্যমে যোগাযোগের জন্য ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ’ উদ্বোধন করা হবে। একই সঙ্গে ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা’ও প্রকাশ করবে বিটিআরসি।

মঙ্গলবার বেলা ১২টায় বিটিআরসির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা এবং শুধুমাত্র টেক্সটের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ’ উদ্বোধন করা হবে।

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং সচিব মো. খলিলুর রহমান উপস্থিত থাকবেন।

বিটিআরসির একজন কর্মকর্তা জানান, সবার সবসময় ডাটা (ইন্টারনেট) থাকে না। গ্রাহকরা যাতে ডাটা ছাড়াই টেক্টট পাঠাতে পারেন, সে জন্য অপারেটররা মিলে এই সুবিধা চালু করা হচ্ছে।

তিনি আরো জানান, বর্তমানে অপারেটরগুলোর নানান প্যাকেজে গ্রাহকেরা জর্জরিত। প্যাকেজের শৃঙ্খলা থাকা দরকার। এজন্য ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা’ তৈরি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একুশে বইমেলা শুরুর তারিখ জানাল বাংলা একাডেমি

একুশে বইমেলা শুরুর তারিখ জানাল বাংলা একাডেমি

‘দয়া করে আইনের নামে আমাদের হাত আর বাঁধবেন না’

‘দয়া করে আইনের নামে আমাদের হাত আর বাঁধবেন না’

ইশরাকের অস্ত্রকাণ্ডে অস্বস্তিতে বিএনপি

ইশরাকের অস্ত্রকাণ্ডে অস্বস্তিতে বিএনপি

বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী: টিআইবি

বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী: টিআইবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App