×

তথ্যপ্রযুক্তি

মহাকাশে নিজেদের সবচেয়ে বড় উপগ্রহটি পাঠালো স্পেসএক্স

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০১৮, ০৩:৩৭ পিএম

মহাকাশে নিজেদের সবচেয়ে বড় উপগ্রহটি পাঠালো স্পেসএক্স
মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স মঙ্গলবার নিজের ইতিহাসে সবচেয়ে বড় উপগ্রহটি মহাকাশে পাঠিয়েছে। ফ্লোরিডার কেপ কেনাভেরাল এয়ারফোর্স স্টেশনের কমপ্লেক্স ৪০ থেকে এটি উৎক্ষেপণ করা হয়। এলন মাস্কের নতুন এই উপগ্রহটি আকারে একটি বাসের সমান। উপগ্রহটির জন্য ফ্যালকন ৯ উৎক্ষেপণ করেছে স্পেসএক্স। এটি ছিল ফ্যালকন ৯-এর ৫০ তম উৎক্ষেপণ। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য বলা হয়েছে। ৩০ডাব্লিউ-৬ নামের স্যাটেলাইটটি তৈরি করেছে স্প্যানিশ প্রতিষ্ঠান হিসপাস্যাট। সাধারণত উপগ্রহ কক্ষপথে পাঠানোর পর রকেটটি ফের ভূমিতে ফিরিয়ে আনে স্পেসএক্স, যাতে পরবর্তীতে সেটি আবার কাজে লাগানো যায়। কিন্তু স্পেসএক্স এবার সে চেষ্টা করেনি। প্রতিষ্ঠানটি জানায়, প্রতিকূল আবহাওয়ার কারণে এবার সে চেষ্টা করা হয়নি। এলন মাস্ক বলেন, হিসপাস্যাট স্যাটেলাইটটি আমাদের ওড়ানো সবচেয়ে বড় জিওস্টেশনারি স্যাটেলাইট। সাধারণত এই ধরনের উপগ্রহ পৃথিবীকে আবর্তন করে ঘুরতে থাকে। পৃথিবীকে একবার ঘুরে আসতে এই উপগ্রহের একদিন সময় লাগে। এ ধরনের উপগ্রহ সাধারণত টিভি বা স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার মতো যোগাযোগের কাজে ব্যবহৃত হয়। স্পেসএক্স জানায়, এই স্যাটেলাইটের মাধ্যমে স্প্যানিশ প্রতিষ্ঠানটি ইউরোপ এবং উত্তর-পশ্চিম আফ্রিকায় ব্রডব্যান্ড সেবার পরিধি বাড়াতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App