×

তথ্যপ্রযুক্তি

টুইটারে এডিট ফিচার আসছে বুধবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:১২ পিএম

টুইটারে এডিট ফিচার আসছে বুধবার

ফাইল ছবি

মাইক্রোব্লগিং সাইট টুইটারে আসছে নতুন করে টুইট এডিট ফিচার। বুধবার (২১ সেপ্টেম্বর) এই ফিচার কিছু ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি।

জানা যায়, প্রাথমিকভাবে শুধুমাত্র ব্লু সাবস্ক্রাইবারদের জন্য এই এডিট বাটন নিয়ে আসবে টুইটার। নিউজিল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রেই ব্লু সাবস্ক্রাইবার সার্ভিস বর্তমানে রয়েছে। এই সার্ভিসের সুবিধা হলো এখানে অ্যাড-ফ্রি প্রিমিয়াম ফিচার্স পাওয়া যাবে। এই ফিচার টুইটের পাশে একটি আইকন, টাইমস্ট্যাম্প এবং লেবেলের মাধ্যমে শো হবে। যা দেখে অন্যরা বুঝতে পারবেন যে, টুইটটি এডিট করা হয়েছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টুইটার বুধবার থেকে শুরু হওয়া টুইট বাটনের পরীক্ষা শুরু করতে পারে। টুইটার ব্যবহারকারীরা টাইপিং এবং ব্যাকরণগত ত্রুটিগুলো ঠিক করার জন্য বছরের পর বছর ধরে এডিট বাটন নিয়ে আসার দাবি জানাচ্ছিলেন। এই মাসের শুরুর দিকে টুইটার প্রথম একটি অভ্যন্তরীণ দলের সাথে টুইট সম্পাদনা ফিচারের জন্য একটি ছোট পরীক্ষা ঘোষণা করে।

টুইটার জানিয়েছে, তারা জানে যে ব্যবহারকারীরা কীভাবে ফিচারটির অপব্যবহার করতে পারে। তার জন্যই ইচ্ছাকৃতভাবে প্রাথমিক পর্যায়ে কিছু ব্যবহারকারীদের জন্য এই ফিচার উন্মুক্ত করা হচ্ছে। প্রথমে নির্দিষ্ট একটি দেশে এটি চালু করা হবে, কীভাবে ব্যবহারকারীরা বিষয়টি গ্রহণ করছে সবকিছু পর্যবেক্ষণ করার পর বাকি ব্যবহারকারীদের কাছে এটি নিয়ে আসা হবে।

সূত্র: টেকক্রাঞ্চ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App