×

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত হচ্ছে কিউআর কোড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৯ পিএম

হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত হচ্ছে কিউআর কোড

ফাইল ছবি

ইউআরএল-এর মাধ্যমে নিজের হোয়াটসঅ্যাপ প্রোফাইল শেয়ার করার নতুন সুযোগ আসছে। বিটা আপডেটে অ্যানড্রয়েড গ্রাহকরা এ ফিচার ব্যবহার শুরু করতে পারবেন বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

প্রোফাইল শেয়ার করার নতুন এ বাটন যুক্ত হওয়ার পরে আপনি নিজের প্রোফাইলের একটি লিঙ্ক তৈরি করতে পারবেন।

এ লিঙ্কে ট্যাপ করে খুব সহজে আপনার সঙ্গে অন্য যে কোনো ব্যক্তি হোয়াটসঅ্যাপ চ্যাট শুরু করতে পারবেন।

প্রোফাইলের জন্য একটি কিউআর কোড তৈরির সুবিধা দিচ্ছে হোয়াটসঅ্যাপ। যা আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। এর ফলে নিজের ফোন নম্বর শেয়ার না করেই আপনি নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট শেয়ার করতে পারবেন।

অ্যানড্রয়েড ফোনে : ধাপ ১। স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন। ধাপ ২। এবার ডান দিকে উপরে ‘থ্রি-ডট’ মেনু সিলেক্ট করুন। ধাপ ৩। মেনু থেকে সেটিংস সিলেক্ট করুন। ধাপ ৪। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নামের পাশে কিউআর কোড অপশন বেছে নিন। ধাপ ৫। এবার শেয়ার আইকনে ট্যাপ করে কিউআর কোড নিজের গ্যালারিতে সেভ করুন।

আইফোনে : ধাপ ১। আইফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন। ধাপ ২। ডান দিকে নিচে সেটিংস অপশন সিলেক্ট করুন। ধাপ ৩। অ্যাকাউন্ট নামের পাশে কিউআর কোড অপশন বেছে নিন। ধাপ ৪। শেয়ার আইকনে ট্যাপ করে গ্যালারিতে সেভ করুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App