×

তথ্যপ্রযুক্তি

এ বছরেই ৫৩০ কোটি মুঠোফোন ফেলা হচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০৮:৫৩ পিএম

এ বছরেই ৫৩০ কোটি মুঠোফোন ফেলা হচ্ছে

ছবি: সংগৃহীত

এ বছরের মধ্যেই প্রায় ৫৩০ কোটি মুঠোফোন ফেলে দেয়া হবে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ওয়েস্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইকুইপমেন্ট (ডব্লিউইইই) ফোরাম। বিপুল পরিমাণ এই ই-বর্জ্য পরিবেশগত ঝুঁকি বৃদ্ধি করবে বলে অনুমান করছে তারা।

গবেষকেরা জানিয়েছেন, অনেকেই পুরোনো ইলেকট্রনিক পণ্য পুনঃ প্রক্রিয়াজাত বা রিসাইকেল করার বদলে নিজেদের কাছে রেখে দেন। ফলে ই-বর্জ্যের তারে থাকা তামা বা কোবাল্টের মতো ধাতুগুলো সংগ্রহ করা সম্ভব হয় না। খবর বিবিসির।

ডব্লিউইইই ফোরামের মহাপরিচালক প্যাসকেল লিরয় জানিয়েছেন, অগুরুত্বপূর্ণ ই-বর্জ্যেরও যে অনেক গুরুত্ব আছে, এটা অনেকে বুঝতে পারছেন না। বৈশ্বিকভাবে হিসাব করলে ই-বর্জ্য থাকা ধাতুগুলোর পরিমাণ অনেক বেশি হবে।

ধারণা করা হচ্ছে, বর্তমানে সারা বিশ্বের মানুষের হাতে এখন প্রায় ১ হাজার ৬০০ কোটি মুঠোফোন রয়েছে। ইউরোপে বসবাসকারী ব্যক্তিদের প্রায় এক-তৃতীয়াংশই পুরোনো ফোন ব্যবহার করেন না। ডব্লিউইইইয়ের গবেষণায় দেখা গেছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বে বৈদ্যুতিক যন্ত্রপাতির ই-বর্জ্যের পরিমাণ হবে প্রায় ৭৪ মিলিয়ন টন। এসব বর্জ্যের মধ্যে ওয়াশিং মেশিন থেকে শুরু করে টোস্টার, কম্পিউটার, জিপিএস পণ্যসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি থাকবে।

প্রতিবছর মোট এই-বর্জ্যের মাত্র ১৭ শতাংশ পুনঃ প্রক্রিয়াজাত করা হয়। তবে জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) আগামী বছরের মধ্যে এই-বর্জ্য পুনঃ প্রক্রিয়াজাতের পরিমাণ ৩০ শতাংশে বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। জাতিসংঘের এই সংস্থাটি বলছে, ই-বর্জ্য সব থেকে দ্রুত বর্ধনশীল এবং জটিল বর্জ্য উৎস, যা মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

ডিপজলের বিরুদ্ধে মামলা

ডিপজলের বিরুদ্ধে মামলা

‘নব্য বিএনপি’র অত্যাচারে অতিষ্ঠ মূল বিএনপি, প্রতিবাদে বিক্ষোভ

‘নব্য বিএনপি’র অত্যাচারে অতিষ্ঠ মূল বিএনপি, প্রতিবাদে বিক্ষোভ

এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App