×

তথ্যপ্রযুক্তি

লোগো পরিবর্তন করলো টুইটার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ০৬:০০ পিএম

লোগো পরিবর্তন করলো টুইটার
লোগো পরিবর্তন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। নীল পাখিকে বিদায় দিয়ে 'এক্স' দিয়ে লোগো উন্মুক্ত করা হয়েছে। গেল রবিবার টুইটারে লোগো পরিবর্তনের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন লোগো নিয়ে হাজির হয়েছেন টুইটার প্রধান ইলন মাস্ক। টুইটার হেডকোয়ার্টারের দেয়ালে নতুন লোগোর ছবিও পোস্ট করছেন মাস্ক। তিনি জানালেন, এক্স হিসেবেই পরিচিতি পাবে টুইটার। এমনকী এক্সডটকম ওয়েবসাইট দিয়েও টুইটারে প্রবেশ করা যাবে। এর আগে রবিবার টুইটার প্রধান ইলন মাস্ক তার অ্যাকাউন্টে পোস্টে বলেছিলেন যে তিনি সোমবারের মধ্যে বিশ্বব্যাপী এই পরিবর্তন আনতে চাইছেন। এক টুইট বার্তায় মাস্ক বলেন, খুব শিগগিরই সব পাখিকে বিদায় জানাব। গত বছর ৪৪ বিলিয়ন ডলারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কিনে নেয়ার পর নতুন লোগোটি সর্বশেষ পরিবর্তন এনেছেন  ইলন মাস্ক ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App