×

তথ্যপ্রযুক্তি

নতুন ফিচারের ঘোষণা গুগল ক্রোমের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০১৮, ০৪:০৬ পিএম

নতুন ফিচারের ঘোষণা গুগল ক্রোমের
ব‍্যবহারকারীদের আরো নিরাপদ ওয়েব ব্রাউজিং সুবিধা দিতে গুগল ক্রোম নতুন ফিচারের ঘোষণা দিয়েছে। চলতি বছর সেপ্টেম্বর থেকে ক্রোম ব্রাউজারে এইচটিটিপিএস থাকা ওয়েবসাইটগুলোকে সুরক্ষিত বোঝাতে ব্যবহৃত চিহ্ন সরিয়ে নেয়া হবে। বরং এইচটিটিপিএস না থাকা ওয়েব ঠিকানার আগে ‘নট সিকিউর’ লেখা দেখাবে। সম্প্রতি গুগল ক্রোমের নিরাপত্তা বিষয়ক ম্যানেজার এমিলি শেক্টার এই ঘোষণা দেন।তিনি জানান, অক্টোবর থেকে ক্রোম সংস্করণ ৭০ দিয়ে ভিজিট করা সাইটগুলোতে যদি এইচটিটিপিএস সনদ না থাকে তবে সেই সাইটগুলোতে প্রবেশের আগে ‘সুরক্ষিত নয়’ বোঝাতে লাল রঙে একটি লেবেল দেখানো হবে।তিনি আরো বলেন, ক্রোমের নতুন এই সুবিধার ফলে ব্যবহারকারীরা কোন সাইটে প্রবেশের আগে থেকেই বুঝতে পারবে সাইটটি নিরাপদ কিনা। যা ব‍্যবহারকারীদের ওয়েব ব্রাউজিংকে আরো নিরাপদ করবে। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর বা এইচটিটিপিএস হল ইন্টারনেটে বহুল ব্যবহৃত এক প্রকার সুরক্ষিত কম্পিউটার নেটওয়ার্ক প্রটোকল। এর ফলে এই সাইট ভিজিটরদের কার্যক্রমে আঁড়িপাতা কঠিন হয়ে পড়ে। ব্যবহারকারীদের তথ্য তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানগুলো থেকে সুরক্ষিত থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

রাশেদ খান ‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App