×

তথ্যপ্রযুক্তি

আসুসের নতুন মডেলের ল্যাপটপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০১৮, ০২:৩৯ পিএম

আসুসের নতুন মডেলের ল্যাপটপ
তাইওয়ানিজ টেকনোলজি ব্র্যান্ড আসুস আসন্ন ঈদ ও বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের বাজারে নিয়ে এলো নতুন অনেক গুলো মডেলের ল্যাপটপ, সাথে থাকছে আকর্ষণীয় “ফ্রি কিক” অফার। অফারের আওতায় দেশব্যাপী আসুস এর যে কোন মডেলের ল্যাপটপ কিনলেই ক্রেতাগণ পাবেন স্ক্র্যাচ কার্ড। আর স্ক্র্যাচ কার্ড ঘষেই জিতে নিতে পারবেন তার পছন্দের ফুটবল দলের জার্সি আর ফুটবল সহ মেগা উপহার স্মার্ট-ফোন ও এলইডি টিভি জিতে নেয়ার সুযোগ। চলতি মাসেই আসুস দেশের বাজারে উন্মুক্ত করে নতুন কয়েকটি ল্যাপটপ। হালকা গড়নের আলট্রা-বুক সিরিজে যোগ হলো আসুস এক্স ৪০৭ আর এক্স৫০৭। সম্পূর্ণ নতুন ডিজাইন এর নতুন এই সিরিজটিতে থাকছে ফিঙ্গার প্রিন্ট নিরাপত্তা। সাথে মাত্র ৮.১ মিলিমিটার ন্যানো-এজ ব্যাজেলের ডিসপ্লে থাকায় এর স্ক্রিন টু বডি অনুপাত ৭৫.৪ শতাংশ। ফাস্ট চার্জিং টেকনোলজি থাকায় ল্যাপটপটি খুব কম সময়ে চার্জ দেয়া যায়, আর এর ব্যাটারি ব্যাকআপ সাধারণ লিথিয়াম আয়ন ব্যাটারী থেকে ৩ গুন পর্যন্ত বেশি। ইন্টেল কোর আই ৩ আর কোর আই ৫ প্রসেসর সহ নতুন এই ল্যাপটপটি বাজারে মূল্য ৩৫,৫০০ টাকা থেকে। আসুস ভিভোবুক সিরিজে যুক্ত হল নতুন দুইটি মডেল – এক্স৪১১ আর এক্স ৫১০। আসুস এর হালকা গড়নের এই মডেল দুটিতে থাকছে ৮ম প্রজন্মের ইন্টেল প্রসেসর সহ ন্যানো এজ ব্যাজেল এর ডিসপ্লে ও ফার্স্ট চার্জিং টেকনোলজি। এছাড়াও আসুস এর ভিভোবুক এস সিরিজ ও জেনবুক সিরিজের মডেল গুলোতে যোগ হয়েছে আপগ্রেডেড কনফিগারেশন। আসুস এর সবগুলো মডেলেই থাকছে বিল্ট-ইন জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App